ছুটির দিনে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

ছুটির দিনে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল!




জয়ন্ত সাহা ,আসানসোল: কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদী মিছিল।  আসানসোলের কুলটি ব্লক যুব তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার একটি বাইক মিছিল বের করা হয় ।রবিবার কুলটি থেকে শুরু হয়ে চিনাকুড়ি হয়ে ডিসেরগড়ে এসে শেষ হয় এই মিছিল ।

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সহ মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া এবং পশ্চিমবাংলাকে অশান্ত করার চক্রান্ত সহ জিনিসপত্রের দামবাড়া থেকে পেট্রল ও ডিজেলের যে ভাবে দাম বেড়েছে তার কারণে জন জীবন বিপর্যস্ত হচ্ছে ৷ এরই প্রতিবাদে যুব তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল বের করা হয় ৷ এদিনের মিছিলের নেতৃত্ব দেন যুব তৃণমূলের পঃবর্ধমান জেলার সভানেত্রী ববিতা দাস , কুলটি ব্লক প্রেসিডেন্ট মহেশ্বর মুখার্জী ,ও স্থানীয় যুব নেতা বুম্বা চ্যাটার্জী সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad