নিজস্ব প্রতিনিধি :মালবাজার মহকুমার ঘীস বস্তি এলাকার একটি বাড়ি থেকে বিরল প্রজাতির একটি প্রানী উদ্ধার করল বনদপ্তর।
শনিবার রাতে ঘীস বস্তির বাসিন্দা লেবু মহম্মদের বাড়িতে ঢুকে পড়ে এই প্রানীটি। এরপর স্থানীয় বাসিন্দারা ভিড় করেন ওই প্রানীটিকে দেখতে। কয়েকজন গ্রামবাসি ওই প্রানীটিকে ধরতে গেলে কামড়াতে আসে প্রাণীটি। আর এতেই ভীত হয়ে পরে গ্রামের মানুষ। এরপর স্থানিয়রা খবর দেন এলাকার পরিবেশ প্রেমি সংগঠন ন্যাস এবং নোয়াম বনদপ্তর এবং মালবাজার বন দপ্তরকে।
বেশ কিছুক্ষনের চেষ্টায় মালবাজার বন দপ্তরের কর্মিরা উদ্ধার করে প্রানীটিকে। তবে কি প্রজাতির প্রানী তা বলতে পারেনি বন কর্মিরা।
মালবাজার বন দপ্তরের বিট অফিসার রাজকুমার সা বলেন, এখনো বোঝা যাচ্ছে না কি প্রানী এটা। তবে এটি পাহাড়ি এলাকায় থাকে। ঘীস নদীর জলের স্রোতে ভেসে এসেছে এই প্রানীটি। কাঠবিড়ালিরর মত দেখতে হলেও বন কর্মিদের ধারনা ব্ল্যাক পান্ডা হলেও হতে পারে।
নোয়াম রেঞ্জার প্রেম শর্মা বলেন, আমাদের প্রাথমিক অনুমান ব্ল্যাক পান্ডা বলে মনে হয়।
জানা গেছে প্রানীটি বনকর্মিরা রবিবার গরুমারায় নিয়ে যাবে। সেখানেই প্রাথমিক চিকিৎসা করে সুস্থ্য হলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

No comments:
Post a Comment