পশ্চিম বর্ধমান জেলা পরিষদ গঠন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 September 2018

পশ্চিম বর্ধমান জেলা পরিষদ গঠন!



জয়ন্ত সাহা, আসানসোল: আসানসোলে সোমবার গঠন হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। ঠিক তার আগের দিন রাতে রবিবার আসানসোলের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জেলা পরিষদের সহ-সভাপতি এবং সভাপতির নাম ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সর্বসম্মতি ক্রমে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন সুভদ্রা বাউরী,তিনি প্রাক্তন সভাধিপতি বিশ্বনাথ বাউরি এর স্ত্রী ।

অন্যদিকে জেলা পরিষদের সহ সভাধিপতি নির্বাচিত হন কাঁকসা ব্লকের সমীর বিশ্বাস। সোমবার জেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে ।সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, তাপস ব্যানার্জী ,বিধান উপাধ্যায় ,উজ্জ্বল চ্যাটার্জী ,বিশ্বনাথ পাড়িয়াল,দিলীপ অগস্তি সহ জেলা সভাপতি শিব দাসেন দাশু ও অন্যায় নেতা নেত্রীরা।

No comments:

Post a Comment

Post Top Ad