"বরুণ ভালো বয়ফ্রেন্ড, ভবিষ্যতে ভালো স্বামীও হবে" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

"বরুণ ভালো বয়ফ্রেন্ড, ভবিষ্যতে ভালো স্বামীও হবে"

বরুণ ভালো বয়ফ্রেন্ড, ভবিষ্যতে ভালো স্বামীও হবে: আনুশকা
মুম্বাই, ২০ সেপ্টেম্বর- সূচ-সুতো দিয়ে যারা জীবিকা নির্বাহ করেন সেই পোশাক শ্রমিকদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সুই ধাগা’ সিনেমা। এতে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও বরুণ ধাওয়ান। বর্তমানে 'সুই ধাগা'র প্রচারণায় ব্যস্ত রয়েছেন তারা।
প্রচারণার সময় সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে তাদের। এবার বরুণকে নিয়ে আনুশকা এমন এক কথা বললেন, যা শুনে তাঁর (বরুণ) মুখ লজ্জায় লাল হয়ে যায়।
‘সুই ধাগা’ ছবির প্রচারণার সময় বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা সাংবাদিকদের মুখোমুখি হন। বরুণকে নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করা হয় আনুশকাকে।
জবাবে তিনি বলেন, ‘বরুণ খুব পরিশ্রমী ছেলে। আর এই জন্য আমি ওর সঙ্গে কাজ করতে রাজি হয়েছি।’ বিরাট-পত্নী আরও বলেন, ‘শুধু তা-ই নয়, বরুণ মেয়েদের খুব সম্মান করে। আজ পর্যন্ত আমি যত নায়কের সঙ্গে কাজ করেছি, তার মধ্যে বরুণের স্বভাব সব থেকে ভালো। বরুণ ভালো বয়ফ্রেন্ড। আশা করছি, ভবিষ্যতে ও একজন ভালো স্বামী হবে।’
বরুণ ধাওয়ান কিন্তু এ সময় লজ্জায় লাল হয়ে যান। তবে তিনি চুপ করে বসে থাকার ছেলে নন। বললেন, ‘এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছা নেই আমার। এখনো আমি অন্যের বিয়েতে অতিথি হয়ে যেতে বেশি খুশি হই।’ বিয়ের প্রসঙ্গে বরুণ আরও বলেন, ‘এই বিষয়টা শুধু আমার ওপর নির্ভর করে না। এর জন্য অন্য আর একজনের সম্মতি জরুরি।’
অন্য আর একজনটা কে?—এ বিষয় কিছু বলেননি এই তারকা। তবে বরুণের কথা শুনে এ বিষয়ে স্পষ্ট, তাঁর জীবনে এক নারী আছেন। শুধু বরুণ নন, আনুশকার কথায়ও স্পষ্ট যে বরুণ একা নন। তবে বিটাউনে গুঞ্জন অনুযায়ী, বরুণের সেই ‘নারী’ নাতাশা দালাল। এই বলিউড তারকার সঙ্গে নাতাশার সম্পর্ক বেশ পুরোনো। তবে বরুণ কখনোই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। বিয়ের প্রসঙ্গে বরুণ সব সময় বলেছেন, যখন তাঁর বিয়ে হবে তখন সবাইকে তিনি এ ব্যাপারে জানাবেন। শরত কাটারিয়া পরিচালিত ‘সুই ধাগা’ ছবিটি ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে।

No comments:

Post a Comment

Post Top Ad