‘যা করবে লোকচক্ষুর আড়ালে’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

‘যা করবে লোকচক্ষুর আড়ালে’

‘ঘুরে বেড়াও কিন্তু কাউকে বলো না। সত্যিকারের প্রেমের গল্প নিয়ে বাঁচো কিন্তু কাউকে বলো না। সুখী হয়ে সারাজীবন বাঁচো, কিন্তু কাউকে বলো না। সবকিছু নষ্ট করার অভ্যেস থাকে মানুষের।’

মাঝেমধ্যেই মিমির এমন আপডেটে সন্দেহ করেন ফ্যানেরা। তার শুভাকাঙ্খীরা কমেন্ট সেকশনে লিখেছে, রাজের জন্য বেশি দুঃখ না পেতে। যা হওয়ার তা তো হয়ে গেছে।এমনই এক অদ্ভুত পোস্ট শেয়ার করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পোস্টের ক্যাপশন দিয়েছেন, যে কথাটা লেখা রয়েছে আমার ভীষণ ভালো লেগেছে৷
তাহলে কী সত্যি অতীতকে ভুলতে পারছেন না তিনি। পোস্টের লেখাটি কাকে সিক্রেটলি ডেডিকেট করলেন মিমি। হতে পারে যে কয়েকজন পোস্টটির সম্বন্ধে একটু গভীরভাবে ভাবছেন। মিমির হয়তো পোস্টের লেখাটা ভালো লেগেছে তাই শেয়ার করেছেন। তবুও স্পেক্যুলেশন তো হতেই থাকে। এই লেখাই যে ব্যক্তিগত জীবনে মিমি অনুসরণ করতে চান তা বোঝাই যাচ্ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে মুক্তি পেয়েছে অঙ্কুশ-মিমি অভিনীত ‘ভিলেন’ এর ট্রেলার। যেখানে এক-আধটা নয়, রয়েছে বেশ কয়েকটি ট্যুইস্ট।
অঙ্কুশের দ্বৈত্য চরিত্রে থাকছেন কিনা সেই নিয়ে রয়েছে কনফিউশন। মিমির অঙ্কুশকে সন্দেহ করা, বন্দুক হাতে ঋত্বিকার নতুন অবতার, এমনকি ঋত্বিকা-অঙ্কুশের বিয়ে। সবকিছু মিলেমিশে তৈরি হয়েছে জমজমাট প্যাকেজ। যে অভিনেতা অঙ্কুশকে দর্শক এতদিন দেখে এসেছে, তা যেন আপাদমস্তক পাল্টে গেছে। এ কেমন অঙ্কুশ!
পোস্টারে তার হাবভাব বলে দিচ্ছে এক নিমেষে সব শেষ করে দেবে সে। অফিশিয়াল পোস্টারে ছিল ইন্টারেস্টিং একটা দিক। অঙ্কুশের ঘৃণা, হিংসা ভরা চোখে কোথাও যেন রয়েছে চাপা দুঃখ। দু’চোখের আড়ালে রয়েছে না বলা অনেক কথা। এমন কোনও কারণ যা তাকে ভিলেন হতে বাধ্য করেছে৷ কী সেই কারণ?
জানা যাবে পুজোর মৌসুমে। ‘হইচই’র মজা, ‘রাজা’ এবং ‘শাহজাহান’র রাজত্ব, কিশোরকন্ঠী ‘কিশোর’র মাঝে ‘ভিলেন’ ও নাম লিখিয়েছে পুজো রিলিজের তালিকায়। তাই আর মাত্র কয়টা দিন ভিলেনের ভিলেনগিরি দেখার।

No comments:

Post a Comment

Post Top Ad