গঙ্গার বিধ্বংসী ভাঙনে দিশেহারা কয়েক হাজার মানুষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

গঙ্গার বিধ্বংসী ভাঙনে দিশেহারা কয়েক হাজার মানুষ


অর্ক রায় ,মালদা :বিগত পনেরো-কুড়ি দিন ধরেই মালদার রতুয়া ১ ব্লকের বিলাইমারী গ্রাম পঞ্চায়েতের, জঞ্জালীঠোলা, দশরথটোলা,
ও নয়াবিলাইমারীতে চলছে রাক্ষসী গঙ্গার তান্ডব লীলা। কৃষি জমি ছাড়াও ,বহু ভিটেমাটি ইতিমধ্যেই তলিয়ে গেছে গঙ্গার গর্ভে। নেই কোন সরকারি সাহায্য তাই আতঙ্কে ঘর ছেড়ে মানুষ নিজেদের উদ্যোগেই যাচ্ছেন সুরক্ষিত এর উদ্দেশ্যে। ইতিমধ্যেই খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি আইসিডিএস সেন্টার। যেকোনো মুহূর্তে এই সরকারি ভবনটি চলে যেতে পারে গঙ্গা গর্ভে। ভাঙ্গন পিরিত এলাকার মানুষজনের অভিযোগ, ঘরবাড়ি ভিটেমাটি কৃষি জমি হারিয়ে তারা যখন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে নিজেদের পরিবার নিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন, তখন সরকারি আধিকারিক রা দিয়ে গেছেন শুধুমাত্র প্রতিশ্রুতি। এখনো মেলেনি কোনো সরকারি সাহায্য ফলে কার্যত অসহায় অবস্থা তেই দিন কাটছে এই পরিবারগুলো। প্রতিনিয়ত জীবন যুদ্ধে জীবনের সর্বস্ব হারিয়ে দিশেহারা এই মানুষগুলি এখন এই আশাতেই বুক বাঁধছেন যে, কখন প্রকৃতির এই তান্ডব লীলা শেষ হবে।

No comments:

Post a Comment

Post Top Ad