বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে এনে মুক্তি পণের দাবি। ঘটানাটি ঘটে বনগাঁর সাতভাইকালী তলার ঘটনা।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বাংলাদেশে থেকে রাজু নামে এক দালালের হাত ধরে ভারতে ঢোকে এক নাবালিকা। যানা যায় তার মামার বাড়ি নদিয়ার কৃষন নগর এলাকার, সেখানে যাওয়ার উদ্দেশ্য সে ভারতে আসে। সেই সু্যোগ নিয়ে দালাল রাজু বাড়িতে আটকে রেখে তার মামার কাছে এক লক্ষটাকা মুক্তি পণের দাবি করে দালাল রাজু। মামা অর্জুন দেবনাথ ভাগনির খোজে বনগাঁ আসে। রাজুর সঙ্গে দেখা করে। রাজু টাকার দাবি করে তাকে আটকে রেখে মারধর করে এটিএম কেরে নিয়ে, ছয় হাজার তুলে নেয় রাজু। এরপর আরও টাকার বাকি টাকা দাবি করে। অর্জুন বাবু টাকা আনার নাম করে বাড়ি যাচ্ছি বলে বনগাঁ থানায় ঘটনার কথা জানিয়ে লখিত অভিযোগ করলে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে খোজাখুজি করে একটি ঘর থেকে মেয়েটিকে উদ্ধার করে৷ গ্রেফতার করা হয় রাজুর মা ও দুই দিদিকে। রাজু পলাতক। ধৃতদের বনগা আদালতে তোলা হয়। পুলিশ রাজুর খোজে তল্লাশি চালাচ্ছে।

No comments:
Post a Comment