শিক্ষক দিবস উদযাপন চলাকালীন ভেঙে পড়লো
বিদ্যালয়ের এক অংশ ।ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত দক্ষিন বারাসত গ্রাম পঞ্চায়েতের খাটসাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। আতঙ্কিত স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা ।
জানা গিয়েছে, জয়নগর থানার অন্তর্গত দক্ষিন বারাসত গ্রাম পঞ্চায়েতের খাটসাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বুধবার শিক্ষক দিবস উদযাপন করছিলো ক্ষুদে পড়ুয়ারা । সেই সময় হঠাৎ ভেঙে পরে স্কুল বিল্ডিয়ের টালির চাল । ছুটে আসে গ্রামের মানুষজন । যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি । তবে গ্রামের মানুষ ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্কুলের টালির চালের অবস্থা ভীষন খারাপ । শিক্ষক শিক্ষিকারা জীবনের ঝুঁকি নিয়ে ছেলে মেয়েদের নিয়ে ওই ঘরে ক্লাস করতো । যদিও স্কুলের শিক্ষিকারা জানান , স্কুল বিল্ডিং খারাপের কথা জানিয়ে প্রাথমিক শিক্ষা দপ্তরের সব জায়গাতেই সংস্কারের আবেদন জানানো হয়েছে কিন্তু তার মধ্যেই এই অঘটন ঘটে গেল । যদিও স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে নানান অভিযোগে সরব হয়ে ওঠেন অভিভাবকেরা ।


No comments:
Post a Comment