বুধবার ছিল শিক্ষক দিবস উপলক্ষে মালবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ডে নতুন একটি শিশুশিক্ষাকেন্দ্রের উদ্বোধন করেন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল পুরসভার সদস্য মিঠু মুখ্যার্জী,শুকদেব দাস,সুপ্রতিম সরকার ও মহুয়া রানী ঘোষ।উদ্বোধন করে চেয়ারম্যান শ্রী সাহা বলেন,"দীর্ঘদিন ধরে এদিক ওদিক এই শিশুশিক্ষা কেন্দ্রটি চলছিল।৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু মুখ্যার্জী এই কেন্দ্রটি নির্মানের উদ্যোগ নেন।পুরসভার পক্ষ থেকে ভবন টি নির্মাণ করে দেওয়া হয়।এখন শিশুরা স্থায়ী ভাবে এখানে শিক্ষা লাভ করতে পারবে।"
মিঠু মুখ্যার্জী বলেন,"এই শিশুশিক্ষা কেন্দ্রটি ২০০০ সালে স্থাপিত হয়।টানা ১৮ বছর ধরে এদিকওদিক অস্থায়ী ভাবে বিভিন্ন বাড়িতে চলছিল। শিক্ষিকাদের একটি স্থায়ী ভবনের দাবী ছিল।পুরসভারর উদ্যোগে স্থায়ী ভবন নির্মান করে দেওয়া হয়।পরে এখানে রান্নার পরিকাঠামো তৈরি করে দেওয়া হবে।শিশুরা যাতে রান্নাকরা পুষ্টিকর খাবার খেতে পারে তার ব্যবস্থাও করা হবে।"
কেন্দ্রের শিক্ষিকা দীপ্তি দেব ও নবনীতা দে জানান,বর্তমানে ২৯ জন শিক্ষার্থী আছে।কেন্দ্রের নাম দেওয়া হয়েছে "শান্তিনিকেতন।"

No comments:
Post a Comment