টাকা ইস্যুতে মদের দোকান ভাংচুর!!?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 September 2018

টাকা ইস্যুতে মদের দোকান ভাংচুর!!??




লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে ভাঙচুর ।ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজারে।

জানা গিয়েছে, মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজারে লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে রাত ১০ নাগাদ ভাঙচুর করে কিছু বহিরাগত যুবক।মদের দোকানের মালিক ভোলা সিং এর অভিযোগ, "শুক্রবার আমার দোকানে তিন জন কর্মচারি কাজ করছিল, সেই সময় কিছু যুবক ওয়াইন নিতে দোকানে আসে। ওই যুবকদের টাকা সামান্য
ছেড়া থাকায় কর্মচারিরা তা নিতে অস্বীকার করে । আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবকেরা। কিছুক্ষন পর প্রায় ১০-১২ জন যুবক এসে দোকানের ওপর হামলা চালায় ।এরপর ওই যুবকেরা দোকানের ভেতরে ঢুকে তান্ডব চালায়। প্রথমে দোকানের তিন জন কর্মচারিকে মারধোর করে। ভাংচুর করে চেয়ার টেবিল, মদের বোতল। খবর দেয় মালবাজার পুলিশ কে। তবে ততক্ষনে ওই যুবকেরা পালিয়ে যায় বলে ভোলা সিং জানিয়েছে।

তিনি আরো বলেন, দোকানের ভেতরে এবং দোকানে বাইরেও ভাংচুর চালায় ওই যুবকেরা। পাশাপাশি ক্যাশ বাক্স থেকে টাকা পয়সাও লুঠ করে নেয়। আহত দুই জন ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে। এবিষয়ে মালবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন দোকান মালিক।

আহত কর্মচারিরা হলেন
সঙ্কর প্রধান, রবিন্দ্র কুমার বৈঠা, কুশল ছেত্রী।

মালথানার ওসি অনিন্দ ভট্টাচার্য বলেন, "রাতেই আমি ঘটনা স্থলে গিয়েছিলাম। কারা এবং কেন এই ভাংচুর ও কর্মচারিদের মারধোর করল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।"

No comments:

Post a Comment

Post Top Ad