নাবালিকা শ্যালিকাকে লাগাতার ধর্ষণ সাধের জামাইবাবুর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 September 2018

নাবালিকা শ্যালিকাকে লাগাতার ধর্ষণ সাধের জামাইবাবুর!





চাঁদনী, পাঁশকুড়া: নাবালিকা শ্যালিকাকে অপহরণ করে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল নিজের জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ বছর আগে হাওড়ার খাদিনান এর বাসিন্দা শেখ আজাদের সাথে পাঁশকুড়ার বেলুন এলাকার রানু খাতুনের বিয়ে হয়। তাদের দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে। স্ত্রী কন্যাকে নিয়ে সংসার করলেও অভিযুক্ত জামাই কু নজরে দেখতো শ্যালিকাকে। সুযোগ পেলেই শ্যালিকার শারীরিক নির্যাতনের চেষ্টা চালাত। পরিবার সূত্রে জানা গেছে বখরী ঈদ উপলক্ষে সেখ আজাদ সপরিবারের নিজের শ্বশুর বাড়িতে আসে ২৪ শে অগাস্ট। ২৫ অগাস্ট হঠাৎই কাউকে কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে যায় শ্বশুরবাড়ি থেকে। এরপর স্কুল ফেরত শ্যালিকাকে বাড়িতে নিয়ে আসার নাম করে বাইকে চাপিয়ে বাগনানের এক নির্মীয়মান আবাসনে নিয়ে যায়। সেখানেই নাবালিকা কে আটকে রেখে কীর্তিমান জামাই লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা ছাত্রীর কোন খোঁজ না পেয়ে পরিবারের লোক দ্বারস্থ হয় পাঁশকুড়া থানার পুলিশের কাছে। এরপর পুলিশ জামাইয়ের মোবাইল লোকেশন ট্রাক করে বাগনানের নির্মীয়মান আবাসন থেকে নাবালিকাকে উদ্ধার করে শুক্রবার গভীর রাতে। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত সেক আজাদ বেগতিক বুঝে চম্পট দেয়।পুলিশ অভিযুক্ত প্রোমোটার জামাই এর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

নাবালিকার মা সনেহারা বিবি বলেন "ছোট মেয়েকে অপহরণ করে জামাই ধর্ষণ করবে আমি ভাবতে পারিনি। আমার মেয়ে বাধা দেওয়ায় তাকে মারধর পর্যন্ত করেছে। আমরা জামাইয়ের কঠোর শাস্তি চাই।" শনিবার নাবালিকার জবানবন্দি নেওয়া হবে তমলুক আদালতে।

No comments:

Post a Comment

Post Top Ad