জুয়া খেলা: গুলিবিদ্ধ যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

জুয়া খেলা: গুলিবিদ্ধ যুবক


মালদা, ১৯ সেপ্টেম্বরঃ জুয়া খেলাকে কেন্দ্র করে বচসার জেরে এক যুবককে গুলি করার অভিযোগ উঠল ৭জনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম, ছোটন চৌধুরী(৩২)। তাকে বাঁচাতে গিয়ে অভিযুক্তদের কামড়ে আহত হয় তার দাদা সঞ্জয় চৌধুরিও। অভিযুক্ত অমল ঘোষ সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, গত কয়েকদিন আগে জুয়া খেলাকে কেন্দ্র করে বচসা বাধে টোটন চৌধুরীর সাথে অভিযুক্তদের। তার জেরে মঙ্গলবার রাতে আবার গন্ডগোল শুরু হয়। অভিযোগ সেই সময় অভিযুক্তরা টোটনকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনা দেখে তার দাদা সঞ্জয় চৌধুরী বাধা দিতে যায়। সেই সময় অভিযুক্তরা তার আঙুল কামড়ে দেয় বলে অভিযোগ। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কৃষ্ণপল্লি সাবওয়ে গেট এলাকায়। ঘটনার পর আহতকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তার ডান পায়ে গুলি লাগে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।
তবে কি কারণে গুলির ঘটনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad