রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

মঙ্গলবার ইউরোপ সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েছে পিএসভিকে। আর এই হ্যাটট্রিকের মাধ্যমে পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি।
চ্যাম্পিয়ন্স লিগে এতদিন ৭টি করে হ্যাটট্রিক করে সমান অবস্থানে ছিলেন মেসি ও রোনালদো। দুজনের রেকর্ড ভাঙা গড়ার খেলায় গতকাল নিজের অষ্টম হ্যাটট্রিক করে রোনালদোকে পেছনে ফেললেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এখন সর্বোচ্চ হ্যাটট্রিক করা নামটি এখন বিশ্বেসেরা এই ফুটবলারের।
এদিন ম্যাচের ৩১তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। প্রায় ২২ গজ দূর থেকে ফ্রি-কিকে বল জালে পাঠান মেসি। এরপর কুতিনহোর বাড়ানো বল দুই মিডফিল্ডারের মধ্যে দিয়ে বের করে বুলেট গতির শটে দ্বিতীয় গোলটি করেন দেম্বেলে। তার তিন মিনিটের মাথায় ব্যবধান তিনগুন করেন মেসি। আর ৮৭ তম মিনিটে হ্যাটট্রিক করেন মেসি। সুয়ারেজের বাড়ানো বল ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে প্রতিপক্ষের জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১০৩ তম গোল।

No comments:

Post a Comment

Post Top Ad