গুলিবিদ্ধ যুবক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 September 2018

গুলিবিদ্ধ যুবক!


মালদা, ১২ সেপ্টেম্বর : ব্যক্তিগত বিবাদের জেরে গুলিবিদ্ধ হলেন এক যুবক৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আলিপুর গ্রামের মহেশটোলায়৷ আহত যুবকের নাম ওহেদুর শেখ (২১)৷ বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷ পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গ্রামের মসজিদ থেকে নমাজ পড়ে ঘরে ফিরছিলেন ওহেদুর৷ সেই সময় রাস্তায় কোনও কারণে তাঁর সঙ্গে হাসিম শেখ নামে এক যুবকের বচসা শুরু হয়৷ বচসা চলাকালীন হাসিম মারধর শুরু করে ওহেদুরকে৷ অভিযোগ, সেই সময় হাসিম সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে ওহেদুরকে লক্ষ্য করে গুলি চালায়৷ গুলি ওহেদুরের বুক এপার-ওপার করে দেয়৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় সিলামপুর হাসপাতালে৷ সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়৷ রাতেই তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকরা৷ এই ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি৷

No comments:

Post a Comment

Post Top Ad