ভালোবেসে বিয়েঃ বলি বধূ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 September 2018

ভালোবেসে বিয়েঃ বলি বধূ!


গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা এলাকায়। বছর দশেক আগে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার রেনিয়ার বাসিন্দা ব্যবসায়ী বাবু সাহার মেয়ে অর্পিতা সাহার সাথে বাঁকুড়ার পিন্টু আঠার ভালোবাসা করে বিয়ে হয়। তাদের একটি বছর আটেকের পুত্র সন্তান ও রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য চাপ দিতো। অর্পিতার বাবা মেয়ের সুখ শান্তির জন্য অনেকবার টাকা পয়সা ও সোনাদানা দিয়েছেন। কিন্তু এরপরে ও আরও কুড়ি লক্ষ টাকার জন্য অর্পিতাকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সেই টাকা বাপের বাড়ি থেকে আনতে অস্বীকার করলে সংসারে অশান্তি বেড়ে যায় বলে দাবী অর্পিতার পরিবারের।

অভিযোগ সেই কারণেই অর্পিতাকে খুন করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে অর্পিতার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। যদিও অর্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে বলে তার শ্বশুরবাড়ির লোকরা দাবী করেছেন। বুধবার সকালে গড়িয়া শ্মশানে মৃতদেহ সৎকারের জন্য আনা হলে সেখানে দেহে আঘাতের চিহ্ন লক্ষ্য করেন অর্পিতার বাপের বাড়ির লোকেরা। আর তা দেখেই তারা বুঝতে পারেন গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী নয়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে অর্পিতাকে।  

No comments:

Post a Comment

Post Top Ad