নিজস্ব প্রতিনিধি :
গত দুদিন ধরে বিড়ালের আতঙ্কে দিশাহারা মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজারের মানুষ। ইতিমধ্যে ১৮ জন কে কামড়ে দিয়েছে একটি বিড়াল। তাতেই আতঙ্ক বেড়ে গেছে ওদলাবাড়ি বাজারে।
সেই কারনে বাজারে অর্থাৎ সব্জি এবং মাছ বাজারে লোক জন কম আসছে। যে ১৮ জন কে বিড়াল কামড়েছে তার মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। জানা গেছে বিড়াল টি পাগল হয়ে যাওয়ায় এই ভাবে সবাই কে কামড়ে দিচ্ছে। বাজারে যেই যাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। এমনকি বাজারে দোকানে এবং বাড়িতে ঢুকেও বেশ কয়েক জন মহিলা এবং শিশুকে কামড়ে দিয়েছে বিড়ালটি।
এলাকার মানুষ একটি বিড়ালকে লাঠিপেটা করে মেরে ফেলে। তবে কেউ কেউ বলছে যে বিড়াল টি পাগল হয়েছে সেটিকে এখনো মারা হয়নি। ভুল করে অন্য বিড়ালকে মারা হয়েছে। আর এতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
ইতি মধ্যে এলাকায় যায় পরিবেশ প্রেমি ন্যাসের সদস্যরা। তারা গিয়ে গ্রামবাসিদের বলেন, যাদের যাদের বিড়াল কামড়েছে, তারা প্রত্যেকে যেন হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেয়। ইতি মধ্যে ১৪ জন ওদলাবাড়ি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে শুরু করেছে। অন্য দিকে সেই পাগল বিড়ালের খোঁজ চালানো হচ্ছে।

No comments:
Post a Comment