মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিষধর সাপ :চাঞ্চল্য! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিষধর সাপ :চাঞ্চল্য!



অর্ক রায়, মালদা: ঝাঁকায় বন্দি বিষধর সাপ দেখে চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের পলাশগাছির বাসিন্দা সঞ্জয় মন্ডল(৩২) শুক্রবার বিকেলে জমিতে যায় কলাই চাষ করতে। সেই সময় পূর্ণ বয়স্ক একটি চন্দ্রবোড়া তার পায়ে কামড় দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভর্তি করা হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ভর্তির সময় পরিজনেরা বিষধর সাপটিকে ঝাঁকায় বন্দি করে হাসপাতালে নিয়ে আসে।শনিবার সকালবেলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মূল প্রবেশ দ্বারের সামনে ঝাঁকায় ভর্তি বিষধর সাপ দেখে চাঞ্চল্য ছড়ায়। হাসপাতাল চত্বরে প্রথমে স্থানীয় মানুষজন বুঝতে পারেননি সাপটিকে কে বা কারা সেখানে নিয়ে এসে রেখেছে। পরবর্তীতে জানা যায় ঝাড়খন্ডে সাপের কামড়ে জখম হয় এক যুবক। দীর্ঘক্ষন ধরে সাপটিকে ওই ভাবেই ফেলে রাখা হয় হাসপাতাল চত্বরে।

No comments:

Post a Comment

Post Top Ad