প্রথম শ্রেনি থেকে পাশফেল চালু,CBCS ও সেমিস্টার বাতিল,ছাত্রদের ১/৩ বাস ভাড়ায় যাতায়াত ,নারী নিগ্রহ বন্ধ এবং পূর্বমেদিনীপুর জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে ১লা সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহিদ দিবসে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তমলুকে জেলা ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে ৷জেলার ১৮ টি কলেজ ও ১২০ টি স্কুল থেকে সহস্রাধিক ছাত্র ছাত্রীর সুদৃশ্য মিছিল মানিকতলা থেকে শহর পরিক্রমন করে হাসপাতাল মোড়ে সমাবেশস্থলে এসে পৌঁছায় ৷সমাবেশ শুরুর আগে ছাত্র শহিদ দিবস স্মরণে শহিদ বেদিতে মাল্যদান করেন ডি এস ও র রাজ্য সম্পাদক সৌরভ ঘোষ,জেলা সম্পাদক অনুপ মাইতি,সভাপতি অশোক মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দ ৷ডি এস ও র সঙ্গীত গোষ্ঠির সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয় ৷সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অশোক মাইতি ৷ সভার প্রধান বক্তা সংগঠনের রাজ্য সম্পাদক সৌরভ ঘোষ কেন্দ্র ও রাজ্য সরকারের ছাত্র স্বার্থবিরোধী শিক্ষানীতির তীব্র সমালোচনা করে দেখান কিভাবে নবজাগরণের মনীষীদের কাঙ্খিত স্বপ্নকে পদদলিত করে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে বেসরকারী মালিকের হাতে তুলে দিচ্ছে ৷তিনি আরো বলেন "DSO র দীর্ঘ আন্দোলনের ফলেই পাশফেলচালুর জন্য কেন্দ্রীয় সরকার সংসদে আইন পরিবর্তন করতে বাধ্য হয়েছে " তিনি শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষায় দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ৷জেলা সম্পাদক অনুপ মাইতি তার বক্তব্যে জেলায় প্রস্তাবিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের কাজ দ্রুত রূপায়ন,ছাত্রদের ছুটির দিন সহ সবদিন ১/৩ ভাড়ায় যাতায়াতের দাবিতে সরব হন ৷সভাপতি অশোক মাইতি জেলা জুড়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান ৷এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জেলার ছাত্র নেতা স্বপন জানা , দীপঙ্কর মাইতি, ঝুমা মাইতি ও বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা ৷

No comments:
Post a Comment