আবার সেই নরখাদককে গ্রেফতার করেছে পুলিশ। কবর থেকে লাশ চুরি করে খেয়ে ফেলার দায়ে মোহাম্মাদ আরিফ (৩৫) নামে এক পাকিস্তানিকে গ্রেপ্তার করে পুলিশ। অপর ভাই পালিয়ে গেছেন।
আজ সোমবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় নরখাদকের ছোটভাই মোহাম্মাদ ফরমান পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আরিফকে গ্রেপ্তারের সময় তাদের ঘর থেকে একটি শিশুর ছিন্নভিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।
এর আগে ২০১১ সালে একই অভিযোগে আরিফ ও তার ছোটভাই ফরমান দুই বছরের সাজা খাটেন।
রয়টার্সের বরাত দিয়ে দেশটির বাক্কার জেলার পুলিশ প্রধান আমির আবদুল্লাহ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ সোমবার সকালে আরিফ ও ফরমানের বাড়িতে অভিযান চালাই। এসময় তাদের বাড়ি থেকে একটি শিশুর মাথা উদ্ধার করা হয়।
নরখাদক দুই ভাইয়ের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেলেও ধরার জন্য অভিযান চলছে। তারা আরো কোনো কবর খুঁড়ে মরদেহ বের করেছে কি না সে ব্যাপারে অনুসন্ধান চলছে।
এ খবর দিয়েছে পাকিস্তানের দৈনিক ডন।
আরিফ ও ফরমানের বাড়ি পাঞ্জাব প্রদেশের বাক্কার জেলার দারিয়া খান শহরে। ২০১১ সালের ৩ এপ্রিল তারা পুলিশের হাতে প্রথম গ্রেপ্তার হন।
নতুন কবর দেয়া এক শিশুর দেহ তাদের ঘর থেকে উদ্ধার করা হয়। শিশুটির শরীরের কয়েকটি অংশ রান্না করা অবস্থায় পাওয়া যায়। ওই সময় তারা অন্তত পাঁচটি লাশ খেয়ে ফেলার কথা স্বীকার করেছিলেন। গত বছর তারা সাজা খেটে জামিনে মুক্তি পান।
পুলিশ সূত্র জানায়, দুই ভাই মিলে এ পর্যন্ত ১০০টির বেশি কবর খুঁড়ে মরদেহ খেয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবর খুঁড়ে মরদেহ খাওয়ার কথা স্বীকার করেছেন নরখাদক আরিফ।

No comments:
Post a Comment