মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: সুন্দরবন এলাকার ট্যুরিস্ট স্পটের মধ্যে উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের পরিকল্পনা সাগর - বকখালি ডেভেলপমেন্ট অথরিটি বোর্ড। যার আয়তন ২২২ sq/km । এখনো পর্যন্ত এই বোর্ড অর্থাৎ জিডিবি গঠন হওয়ার পর ১০০ কোটি টাকার মতো উন্নয়ন এর কাজ করা হয়েছে। প্রতি বছর সাগর বখখালি ডেভেলপমেন্ট অথরিটি বোর্ডের মিটিং হয় সেই বোর্ড মিটিং এ প্রতি বছর যে টাকা মঞ্জুর হয় তা উন্নয়ন খাতে খরচ হয়। সাগর বখখালি ডেভেলপমেন্ট একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট করার জন্য জম্মুদীপ পর্যন্ত ভেসেল পরিষেবা চালু করার কথা ভেবে ছিলেন, নতুন ভেসেল তৈরী শেষের পথে কিন্তু বাধ সাধলো পরিবেশ দপ্তর।পরিবেশ দপ্তরের ছাড়পত্র না পাওয়ায় কাজ আপাতত বন্ধ রাখতে হয়েছে। গঙ্গাসাগর বখখালি কে ভারতবর্ষের মানচিত্রে আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র করার জন্য শুধুমাত্র গঙ্গা সাগর মেলার জন্য নয় সারা বছর গঙ্গা সাগর এ আসতে পারে তার জন্য আরো পরিকল্পনা উন্নয়ন করা হয়েছে ও হবে। কপিল মুনির সামনে থেকে সী বীচ প্রতি বছর আসতে আসতে ভাঙ্গছে সেটা কে মাথায় রেখে কপিল মুনির মন্দির কে রক্ষা করতে হবে তা না হলে এই মন্দির কে অন্য জায়গায় সিফট করতে হবে। গঙ্গা সাগর বখখালি ডেভেলপমেন্ট বোর্ড রাজ্য সরকারের সাথে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয় যে ম্যাকিনটোস বারন লিমিটেড সংস্থা কে দায়িত্ব দেওয়া হবে। তারা ডিপিআর তৈরী করে সরকারের কাছে জমা দেয়।
যেটা সাগরবাসি ও পর্যটন ক্ষেত্রে অত্যন্ত আনন্দের বিষয় ১৪০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এই কপিল মুনির মন্দির কে রক্ষা করার জন্য। বেশ কয়েক বছর ধরে কাকদ্বীপ থেকে সাগর দ্বীপ এর কচুবেরিযা পর্যন্ত প্রতি দিন ৫ থেকে ৬ ঘন্টা মুড়ি গঙ্গা নদীতে ভাটা থাকে যার ফলে যাত্রী পারাপার করতে খুব সমস্যার সম্মুখীন হতে হয়। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে ৭৪% শেয়ার তাজপুর বন্দরের জন্য ছেড়ে দিয়ে তার পরিবর্তে কাকদ্বীপ এর লট ৮ থেকে সাগর এর কচুবেরিযা পর্যন্ত ৩৫০০ কোটি টাকা ব্যায়ে দীর্ঘ ৩ কিমি ব্রিজ তৈরী করার সিদ্ধান্ত নিয়েছেন । যেটা আগামী ২০১৯ সালে এই ব্রিজ টি শুরু হবার কথা।মুখ্যমন্ত্রী সাগর এ থাকা কালীন রূপ সাগর, ভোর সাগর, ঢেউ সাগর উন্নয়ন করার জন্য যে ঘোষনা করেছিলেন তা ইতিমধ্যে রূপায়ণ করা হয়েছে। সাগর এর পাশাপাশি বকখালি তে ও প্রচুর উন্নয়নের কাজ করা হয়েছে। যেমন বকখালি সী বীচে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে সেটা কে রোধ করার জন্য ভাসমান বল এর চেন লাগানো চলছে দুর্ঘটনা অনেকটা তাতে হ্রাস পাবে।

No comments:
Post a Comment