গতির বলি কিশোর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

গতির বলি কিশোর!


মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: গতির বলি এক কিশোর। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার সরিষা হাটে। মৃত কিশোরের নাম আশিক শেখ বাড়ি সরিষা চাওয়াতে।

জানা গিয়েছে, আশিক দর্জির কাজ করে ।শনিবার সকাল বেলা সুতো কেনার জন্য সরিষা হাটে আসে সেই সময় একটি সরকারি বাস তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উত্তপ্ত জনতা বাসটিতে ভাঙচুর চালায় যদিও চালক পলাতক।

স্থানীয়দের দাবি, এই রাস্তায় বাস রেষারেষি করে সেই কারণেই দুর্ঘটনা হয় বলে জানা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে ১১৭ নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডায়মন্ড হারবার থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

No comments:

Post a Comment

Post Top Ad