শিক্ষক দিবসে ভক্তদের জন্য হৃতিকের সুপার সারপ্রাইজ 'সুপার থার্টি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 September 2018

শিক্ষক দিবসে ভক্তদের জন্য হৃতিকের সুপার সারপ্রাইজ 'সুপার থার্টি

'


বলিউড তারকা হৃতিক রোশন অভিনীত সর্বশেষ ছবি ছিলো ‘কাবিল’। ইয়ামী গৌতমের সঙ্গে ছবিটি বেশ ভালোই সাড়া ফেলেছিলো বক্স অফিসে। আর তারপরই জানা গিয়েছিলো ভারতের বিখ্যাত গণিতজ্ঞ আনন্দ কুমারের বায়োপিকে হাজির হবেন বলিউডের গ্রিক দেবতা খ্যাত এই অভিনেতা। ছবির নাম ‘সুপার থার্টি’।
ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার কমতি ছিলো না। সময় অসময়ে ছবিটির শুটিং সেট থেকে সিনেমার বিভিন্ন স্থিরচিত্র প্রকাশ করে ছবিটির উত্তেজনা আরো বাড়িয়ে দেয়া হয়েছে।
তবে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে নিজের নতুন ছবির প্রথম অফিশিয়াল লুক প্রকাশ করলেন হৃতিক নিজেই। মুখভর্তি দাড়ি ও চিন্তিত চাহনিতে দেখা মিলেছে অন্য এক হৃতিকের।
ছবিটির পোস্টারে হিন্দী ভাষায় লেখা আছে ‘এবার রাজার ছেলে রাজা হবে না’। পোস্টারটি বেশ আলোচনায় এসেছে অল্প সময়েই। এটি বলিউডের অনেক তারকারও নজর কেড়েছে।
আগামী বছরের ২৫ জানুয়ারি রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে ছবিটি।

No comments:

Post a Comment

Post Top Ad