কোহলিকে ‘আনফলো’ করলেন রোহিত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 September 2018

কোহলিকে ‘আনফলো’ করলেন রোহিত

ভারত বড় আশা নিয়ে গিয়েছিল ইংল্যান্ডে। কিন্তু সিরিজ হেরে সব শেষ কোহলিদের। এর মাঝে নতুন খবরের জন্ম দিয়ে হঠাৎই শিরোনামে এলেন রোহিত শর্মা। কারণ, টুইটার ও ইনস্টাগ্রামে কোহলিকে ‘আনফলো’ করেছেন রোহিত। আর তা নিয়েই সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় উঠেছে।
টেস্টের মতো সীমিত ওভারের ক্রিকেটেও কোহলি অধিনায়ক। আর সেই ফরম্যাটে রোহিত সহ অধিনায়ক। দুবাইয়ে চলতি মাসে এশিয়া কাপে কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় রোহিত ভারতকে নেতৃত্ব দেবেন।দু’জনের সম্পর্কে তিক্ততার কোনও লক্ষণ নেই। কোনও একটিতে ‘আনফলো’ করলে অসাবধানতাবশত তা হতে পারে। কিন্তু, দুটিতেই ‘আনফলো’ হওয়ায় সেই যুক্তি আর টিকছে না।

খেলার সব খবর দ্রুত পেতে পূর্বপশ্চিম খেলাধুলা পেইজে লাইক দিতে এখানে ক্লিক করুন

এই মুহূর্তে ভারতের টেস্ট দলে নেই রোহিত। এটা নিয়ে তার ক্ষোভ থাকতেই পারে। তবে তিনি প্রচুর সুযোগও পেয়েছেন। টুইটারে একজন ভারতের টেস্ট দলে রোহিতের থাকা উচিত বলে লিখেছেন। আর তাতে রোহিত 'লাইক'ও দিয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে চলছে আলোচনা। ক্রিকেটপ্রেমীরা নানা ধরনের প্রসঙ্গ তুলছেন। কেউ টুইটারে সরাসরি জানতেও চেয়েছেন রোহিতের কাছে। একজন আবার খোঁচা দিয়ে বলেছেন, ‘শার্দুল ঠাকুর, ধাওয়াল কুলকার্নিদের ফলো করে রোহিত শর্মা। কিন্তু জাতীয় দলের অধিনায়ককে ফলো করার মতো সময় উনার নেই। তাই কোহলিকে আনফলো করে দিয়েছে।’ একজন আবার লিখেছেন, ‘কোহলিও তো ফলো করে না রোহিতকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ফলো করা কি খুব গুরুত্বপূর্ণ।’

No comments:

Post a Comment

Post Top Ad