কেরালায় বাম অনুদান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

কেরালায় বাম অনুদান!



কেরালার বিধ্বংসি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশ দাঁড়াতে আসানসোল পুরসভার বাম কাউন্সিলাররা সোমবার সিপিএমএর পঃবর্ধমান জেলা কমিটির হাতে ২৭হাজার ৫০০টাকার অনুদান তুলে দেয় ৷ এদিনের এই অনুদান প্রসঙ্গে জেলা কমিটির সদস্য পার্থ মুখার্জী বলেন ,"বন্যা পরবর্তী অধ্যায়ে কেরালাকে নতুন করে গড়ে তুলতে ও দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে কেরালার সরকার সব রকম ভাবে সচেষ্ট হয়ে উঠেছে ৷ আমরা মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে কেরালার সরকারকে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সহযোগিতার হাত বাড়াতে চেয়েছি ৷ ইতিপূর্বে কেরালার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে জেলা কমিটির পক্ষ থেকে ৫লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে ৷ সোমবার বাম কাউন্সিলাররা ২৭হাজার ৫০০টাকা তুলে দিয়েছেন ৷ এভাবে বিভিন্ন বাম সংগঠন থেকে প্রাপ্ত অনুদানের অর্থ একত্রিত করে কেরালার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে পাঠিয়ে দেওয়া হবে ৷

No comments:

Post a Comment

Post Top Ad