মুখ ভ্যাংচালো তৈমুর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

মুখ ভ্যাংচালো তৈমুর

আজকাল বলিউডের প্রিয় বাচ্চা বলেই আখ্যা দেওয়া হচ্ছে বেবি নবাব তৈমুরকে ৷ সাইফ আলি খান আর করিনা কাপুর খানের ২ বছরের ছেলে তৈমুর আলি খান পতৌদি ৷ এক কথায় পাপারাৎজিদের চোখের মণি ৷
এই বয়সেই স্টারডম আর জনপ্রিয়তায় সে ১০ গোল দেয় তাবড় তাবড় অভিনেতাদেরও ৷ প্লে স্কুল থেকে আউটিং বা পার্কে যাওয়া থেকে কোনও সেলিব্রেশন। সবকিছুতেই তৈমুর স্পেশ্যাল। তার দুষ্টু-মিষ্টি হাবভাবগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন সকলে৷
এ বয়সেই মিষ্টি নবাব কখনও ফটোগ্রাফারদের নিরাষ করে না ৷ তৈমুর বলে ডাকলে সে সাড়া দেয়, পোজ দিতেও ওস্তাদ সে৷ সবকিছুর সঙ্গে থাকে উপরি পাওনা তার কিউট অঙ্গভঙ্গি ৷ বেশিরভাগ সময়ই তৈমুর থাকে তার নানির কাছে ৷ নানির কোলেই বেশি দেখা যায় তাকে ৷ তবে মা, খালা, বাবার সঙ্গেও সামনে আসে তৈমুর ৷ বেশিরভাগ সময়ই কারও না কারও কোলে চেপে ঘোরে ছোট্ট নবাব ৷
তবে এবার তৈমুরকে দেখা গেল একেবারে স্বমহিমায় ৷ সাদা টি-শার্ট, হলুদ প্যান্ট আর সাদা জুতা পরে একাই নেমে পড়েছিল রাস্তায় ৷ গটগট করে হেঁটে যাচ্ছিল ৷ ‘তৈমুর’ বলে ডাকায় পাপারাৎজিদের দিকে তাকিয়ে জিভ ভ্যাংচালো সে ৷ আর তার এমন সরল কাণ্ড দেখে কারও ভাল না লেগে উপায় নেই ৷ ফলে সোশ্যাল মিডিয়া পোস্ট হতেই ভাইরাল হল সেই ভিডিও ৷

No comments:

Post a Comment

Post Top Ad