জয়ন্ত সাহা ,আসানসোল: বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ থানার অন্তর্গত মাজার শরীফ এলাকার আমান গোসাই মহল্লাতে। মৃত গৃহবধূর নাম রুকসানা খাতুন ।বয়স ২৫ বছর ।
পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা ছটা নাগাদ রুকসানা খাতুন ঘরে কাপড় জামা ধুচ্ছিলেন । সেই সময় তিনি ভেজা কাপড়ে টিভির প্লাগে হাত দিয়ে ফেলেন এবং বিদ্যুৎপৃষ্ট হন।রুকসানা খাতুনকে প্রথমে মাড়োয়ারি হসপিটালে নিয়ে যাওয়া হয় ।পরে রানীগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ময়না তদন্তের জন্য রুকসানার দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment