চাঁদনী, পূর্ব মেদিনীপুর :রবিবার সকালে কাপড়ের দোকানে ভয়াবহ আগুনে হতভম্ব এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়া বাজারে।
জানা গিয়েছে, রবিবার সকাল ৭ টা নাগাদ পাঁশকুড়া থানার যশোড়া বাজারে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগে ।
ঘটনাস্থানে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটে আগুন লেগেছে। এই ঘটনায় পাঁশকুড়া ঘাটাল রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।

No comments:
Post a Comment