চাঁদনী,দিঘাঃ দিঘা ও আশেপাশের সমুদ্রে একের পর এক ডলফিনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়। কি কারনে এভাবে ডলফিনের মৃত্যু ঘটছে তা নিয়েই দুশ্চিন্তায় পরিবেশবিদরাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত্রি প্রায় ১০টা নাগাদ নিউ দিঘার ২নং ঘাটের কাছে মৃত ডলফিলটিকে দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। এদিনের ডলফিনটির বেশ কয়েকদিন আগেই মৃত্যু ঘটেছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গভীর সমুদ্রে থাকলেও দিঘা বা তার আশেপাশের সমুদ্রের কিনারায় ডলফিন দেখতে পাওয়া প্রায় বিরল ঘটনা। অথচ গত কয়েক মাসে একাধিক ডলফিনের দেখা মিলেছে এই এলাকায়।
এর মধ্যে মন্দারমনিতে একটি জীবন্ত ডলফিন পাড়ের একেবারে কাছাকাছি এসে পড়েছিল। ওই সময় সমুদ্রে স্নান করতে নামা পর্যটকদের এক্কেবারে কাছে চলে আসে সেটি। তাঁকে নিয়ে ভিডিও স্যুট করেন পর্যটকরা।
কিন্তু তার পর দিঘায় একের পর এক ডলফিনের মৃতদেহ উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে। তবে কি ডলফিন সহ সামুদ্রিক প্রাণীকুলের জীবন সংকটে?
দক্ষিণবঙ্গ মৎস্যজীবি ফোরামের সহ-সভাপতি দেবাশিষ শ্যামলের দাবী, মাছ ধরার নামে যথেষ্ট বটম ট্রলিং এর জন্য দায়ী। মাছ ধরার নামে সমুদ্রের তলদেশের জীব বৈচিত্র সম্পূর্ণ ধ্বংস করা এবং সমূদ্রের প্রাণী কুলকে নষ্ট করার ফলে ডলফিনের মতো প্রানীদের খাদ্য সংকট দেখা দিচ্ছে। তাই বারে বারে ডলফিনের মতো প্রাণিরা খাওয়ারের সন্ধানে পাড়ের দিকে ছুটে আসতে বাধ্য হচ্ছে।
তাছাড়া যথেচ্ছ পরিমানে ট্রলার সমুদ্রে দাপিয়ে বেড়ানোর ফলে জালে আটকেও বহু প্রাণীর জীবন নষ্ট হচ্ছে।

No comments:
Post a Comment