'ক্রিকেট খেলার সময় শুধু তো বিরাটের দিকে চুমু ছুড়ে দাও' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 September 2018

'ক্রিকেট খেলার সময় শুধু তো বিরাটের দিকে চুমু ছুড়ে দাও'

'ক্রিকেট খেলার সময় শুধু তো বিরাটের দিকে চুমু ছুড়ে দাও'
মুম্বাই, ২২ সেপ্টেম্বর- গল্পটা পড়ে মনে হতেই পারে, বুড়োর শখ তো কম না! কিন্তু বলিউডের শাহেনশা কি কখনও বুড়ো হয়? অমিতাভ ফ্যানেরা অবশ্য বলবেন, কখনই না! আর অমিতাভ খোদও এটাই মনে করেন। তাই তো নিজের হাঁটুর বয়সী মেয়ে আনুশকার সঙ্গে চুমু নিয়েও কথা বলতেও একবার পিছপা হন না বিগ বি!
গল্পটা একটু খুলে বলা যাক। অমিতাভের 'কউন বনেগা ক্রোড়পতি'তে নিজেদের ছবি 'সুই-ধাগা'র প্রোমোশনে হাজির হয়েছিলেন আনুশকা শর্মা ও বরুণ ধাওয়ান। আর কথা কথায় অমিতাভ বলে ফেললেন আনুশকার চুমুর কথা।
আনুশকাকে স্পষ্টই বলে ফেললেন অমিতাভ, 'টিভিতে ক্রিকেট খেলা হলে তুমি তো শুধু বিরাটের দিকেই তাকিয়ে থাকো। তবে অমিতাভের কথায় স্পষ্ট জবাবও দেন আনুশকা।
আনুশকা জানান, 'না, না মাঝে মধ্যে গোটা টিমকেও দেখি। এরপরই যেন বোম ফাটালেন অমিতাভ। সোজা আনুশকাকে বললেন, 'আমি জানি, তুমি কী করও। বিরাটের দিকে শুধু চুমু ছুড়ে দাও!'
অমিতাভ শুধু বললেন না, রীতিমতো অভিনয় করে দেখালেন গোটা কাণ্ড! আর এতে আনুশকা হেসে গড়াগড়ি!
তথ্যসূত্র: বিডি প্রতিদিন

No comments:

Post a Comment

Post Top Ad