অনুষ্ঠান বাড়ি যাওয়ার পথে স্বর্গবাসী ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 September 2018

অনুষ্ঠান বাড়ি যাওয়ার পথে স্বর্গবাসী ১



মালদা, ২৮ সেপ্টেম্বর : অনুষ্ঠান বাড়ি যাওয়ার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত ১ আহত ২। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পুখুরিয়া থানার মাদিয়াঘাট এলাকায় মালদা-রতুয়া রাজ্য সড়কে। মৃত এবং আহত বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম, অজিত কর্মকার(২৩)। আহত দীপক সরকার(২২) ও বিক্রম মাঝি(২৩)।

তারা চিকিৎসাধীন মেডিকেল কলেজে। তাদের প্রত্যেকেরই বাড়ি পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, তিন বন্ধু বাইকে চেপে মানিকচক যাচ্ছিলো একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে। সেখানে যাওয়ার পথে মাদিয়াঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে প্রথমে মিলকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখান থেকে তিনজনকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা অজিত কর্মকারকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুজনের চিকিৎসা চলছে সেখানে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।তবে কি ভাবে দুর্ঘটনাটি ঘটলো তা তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad