মৃন্ময় নস্কর: শ্মশানে বসেই শ্মশানযাত্রী হলেন এক ব্যক্তি।মৃতের নাম মুরারিমোহন সর্দার(৪৫)। বাড়ি কুলতলীর কোচিয়ামারা ৬নং গ্রামে।নাম মুরারিমোহন সরদার(৪৫)।তাঁর স্ত্রী ও এক মেয়ে রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মুরারিমোহন সরদার বৃহস্পতিবার সকালে কুলতলি থেকে বহরুতে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও ফেরেন নি।জানা যায়, বহরুতে তার শালীর বাড়ি থাকায় বাড়ির লোক ধরে নেন শালীর বাড়িতেই গেছেন তিনি। কিন্তু শুক্রবার সকালে দক্ষিণ বারাসাতের এক শ্মশান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।পুলিস এসে প্রথমে পদ্মেরহাট হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারপর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় লোকজন জানান, রাত থেকেই শ্মশানে ছিলেন তিনি। সকালে কয়েকজনের সঙ্গে কথা ও বলেন। কিন্তু কিভাবে মারা গেলেন তা পরিষ্কার নয়। সারারাত শ্মশানে কি করছিলেন সে ব্যাপারেও ধন্দে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

No comments:
Post a Comment