পা পিছলে মৃত কিশোর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 14 September 2018

পা পিছলে মৃত কিশোর!


স্কুলে ফুটবল খেলতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মৃত ছাত্র সুরঞ্জন মণ্ডল (‌১৫)‌ কাকদ্বীপের গোবিন্দরামপুর অশ্বিনীকুমার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। সুরঞ্জন স্থানীয় গ্রামের বাসিন্দা। সুরঞ্জনের আকস্মিক মৃত্যুতে সহপাঠী পড়ুয়া থেকে শিক্ষকরাও শোকে মুহ্যমান।
এদিন টিফিনের সময় কয়েকজন বন্ধুর সঙ্গে স্কুলের সামনে একটি লনে ফুটবল খেলছিল সুরঞ্জন। লনটি কংক্রিটের ঢালাই দেওয়া। খেলার সময় হঠাৎ করে পা পিছলে যায় সুরঞ্জনের। চিৎ হয়ে পড়ে যায় সে। কংক্রিটের ওপর পড়ে যাওয়ার পর সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। তৎক্ষণাৎ সুরঞ্জনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। কিন্তু অবস্থা সঙ্কটজনক হওয়ায় কাকদ্বীপ হাসপাতালে আনা হয়। বেলা আড়াইটে নাগাদ হাসপাতালে আনার পর চিকিৎসকরা সুরঞ্জনকে মৃত বলে ঘোষণা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad