বনধ প্রভাবের ব্যাখ্যা দিলীপের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

বনধ প্রভাবের ব্যাখ্যা দিলীপের!



নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্র খুনের প্রতিবাদে বিজেপির বনধকে পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ বনধকে সমর্থন করেছে। বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সরকারের হিংসাশ্রয়ী ব্যবহারে ব্রেক দিতে বনধকে হাতিয়ার হিসেবে নেওয়া হয় । আমরা কোথাও বাধা দিইনি। উল্টে তৃণমূল বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছে। এমনটাই বললেন দিলীপ ঘোষ ।স্কুল হয়েছে ছাত্র ছিল না। বাস চলেছে যাত্রী ছিল না দাবি দিলীপের। কলকাতায় কিছু গাড়ি চালিয়ে, আগের দিন অফিসে লোক এনে ৯৫% হাজিরা দেখতে চেয়েছে সরকার। কিন্তু সরকার দেখেনি ৯৫% দোকান বন্ধ ছিল। পাশাপাশি সোয়া চারটের সময় বনধ তোলার কথা ঘোষণা করলেন দিলীপ ঘোষ। পুজোর সময় বিকেলে অনেকে মার্কেটিং করবেন। তাই দেড় ঘন্টা আগে বনধ তোলার কথা ঘোষণা করলেন দিলীপ ঘোষ।

No comments:

Post a Comment

Post Top Ad