‘সানি লিওনের সঙ্গে তুলনা করায় সম্মানিত বোধ করছি’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

‘সানি লিওনের সঙ্গে তুলনা করায় সম্মানিত বোধ করছি’

শোবিজের আলোচিত মডেল নায়লা নাঈম। মডেলিংয়ের বাইরেও তার আরো অনেক পরিচিতি রয়েছে। একজন ডেন্টিস্টও তিনি। সম্প্রতি দেশের আলোচিত এ মডেলকন্যাকে নিয়ে একটি প্রতিবেদন করে প্রকাশ করেছে ভারতের শীর্ষ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। যেখানে নায়লাকে বাংলাদেশি সানি লিওন হিসেবে আখ্যা দেয়া হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, 'নায়লা বাংলাদেশের সানি লিওন, নিজ দেশে তাকে সানি লিওন বলে ডাকা হয়।'
বিষয়টি নিয়ে নায়লা নাঈম বলেন, টাইমস অফ ইন্ডিয়ায় আমাকে নিয়ে এটাই কিন্তু আমার প্রথম প্রতিবেদন না। এর আগেও বেশ কয়েকবার তারা আমাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এবারের প্রতিবেদনে তারা আমাকে সানি লিওনের সঙ্গে তুলনা করায় আমি সম্মানিত বোধ করছি। যদিও আমি সানিকে ফলো করি না কিন্তু তাকে সম্মান করি, তার অর্জনকে সম্মান করি।'
প্রতিবেদনে টাইমস অফ ইন্ডিয়া এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে যেখানে সানি লিওনের আবেদনময়ী ছবি গুলো স্থান পায়। পুরো ছবির কোলাজ ভিডিওর সাথে ক্যাপশন জুড়ে দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশি সানি লিওন নায়লা নাঈমের প্রচুর ফ্যান ফলোয়ার্স,জনপ্রিয়তাও অত্যাধিক।
এদিকে নায়লা শোবিজে কাজ কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। গেলো ঈদের জন্য তার অভিনীত মিউজিক ভিডিও 'সোনাবন্ধে’ প্রকাশিত হয়। আপাতত নিজের চেম্বারে সময় দিচ্ছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad