ব্রেকিংঃ অসুস্থ দিলীপ কুমার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 September 2018

ব্রেকিংঃ অসুস্থ দিলীপ কুমার!



চেস্ট ইনফেকশন নিয়ে হাসপাতালে ভরতি হলেন দিলীপ কুমার। ভরতি রয়েছেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। দিলীপ কুমারের টুইটার হ্যান্ডেল থেকে একথা জানানো হয়েছে। দিলীপ কুমার এই বছর ডিসেম্বর মাসেই তাঁর ৯৬ তম জন্মদিন পালন করেছেন। বেশ কয়েকবছর ধরেই তাঁর স্বাস্থ্য নিয়ে টানাপোড়েন লেগেই রয়েছে। গতবছরই তিনি কিডনির অসুখ নিয়ে ভরতি হন হাসপাতালে। কিছু মাস পর বাড়ি ফিরলেও তাঁকে বিশ্রামেই থাকতে বলা হয়। তাঁর ৯৪ তম জন্মদিন তো কেটেছিল লীলাবতী হাসপাতালেই। সায়রাবানু মাঝেমধ্যেই দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে জানান অভিনেতার স্বাস্থ্যের খবর। আজ দিলীপ কুমারের পারিবারিক বন্ধু ফয়সল ফারুখ টুইট করে জানান এই দুঃসংবাদ। তিনি আরও জানান যে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে তাঁর স্বাস্থ্যের। সবাইকে তাঁর আরোগ্য কামনা করার অনুরোধ করেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad