স্নেহা চক্রবর্তী, বীরভূম :বুধবার শিক্ষক দিবসের দিনে যখন শিক্ষক ছাত্রদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে , ঠিক সেই দিনেই স্কুলকে ১লক্ষ টাকা দান করলো স্কুলের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন শিক্ষক । ঘটনাটি ঘটেছে মুরারই মহুরাপুর স্কুলে।
জানা গিয়েছে,মহুরাপুর স্কুলে বিনয় ঘোষ থেকে পড়াশুনা করেছিলেন । পরবর্তী সময় ওই স্কুলে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করে । কয়েক বছর স্কুলে ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেছিলেন তিনি ।ছাত্রদের জন্য কিছু করার চিন্তা ভাবনা থাকলেও স্কুলের তহবিলের কথা চিন্তা করে কিছু করতে পারেননি । কিন্তু তার ইচ্ছা ছিল প্রতিবছর বার্ষিক পরীক্ষার মেধার বিচারে ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি কে পুরস্কৃত করা হবে । অবসর নেওয়ার মধ্যে সেই ইচ্ছা পূরণ করতে পারেনি । বুধবার এই শিক্ষক দিবসের দিনে তার ছেলে বেলার স্কুল ও প্রথম কর্মজীবনে স্কুলের জন্য ১লক্ষ টাকা প্রধান শিকক্ষকে দিলেন । এই টাকার একটি অংশ প্রতি বছর প্রতি ক্লাসের মেধা অনুযায়ী তিন জন পড়ুয়াকে পুরস্কৃত করবেন । এত দিনে তার ইচ্ছা পূরণ হওয়ায় খুশি বিনয় বাবু ।

No comments:
Post a Comment