গঠিত হল পশ্চিম বর্ধমান জেলা পরিষদ! কি বলছেন ক্রীড়ামন্ত্রী? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 September 2018

গঠিত হল পশ্চিম বর্ধমান জেলা পরিষদ! কি বলছেন ক্রীড়ামন্ত্রী?


গঠিত হল পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদ ৷ সোমবার পশ্চিম বর্ধমান জেলার দ্বিতীয় জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করান এডিএম( উন্নয়ন ও জেলা পরিষদ ) কস্তুরী বিশ্বাস ৷ এদিন জেলা পরিষদের সভাধিপতি হিসাবে শপথ গ্রহণ করেন সুভদ্রা বাউড়ি ও সহ সভাধিপতি হিসাবে সমীর বিশ্বাস ৷ শপথ গ্রহণকে কেন্দ্র করে  এদিন জেলা পরিষদ প্রাঙ্গনে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সাংসদ মমতাজ সংঘমিত্রা , সুনীল মণ্ডল , রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ও জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস , মন্ত্রী মলয় ঘটক , মেয়র জিতেন্দ্র তিওয়ারী দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি সহ জেলা সভাপতি ভি শিবদাসন সহ আরো অনেকে ৷

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে  আসানসোলের কোর্ট চত্বর থেকে বিএনআর মোড় পর্যন্ত এক বিজয় মিছিল বের করা হয় ৷ মিছিলে দাঁড়িয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন , মমতা ব্যানার্জীর উন্নয়নের রাজ্যের সমস্ত মানুষ শামিল হয়েছে ৷ তাই আগামী ২৬শে রাজ্যে বন্ধের কোনো প্রভাব পড়বে না ৷ তবে জেলা সভাধিপতি নির্বাচনকে ঘিরে রবিবার রাতেই আসানসোলের একটি বেসরকারি হোটেলে এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে জেলার নতুন জেলা সভাধিপতি ও সহ সভাধিপতির নাম ঘোষণা করেন ৷

No comments:

Post a Comment

Post Top Ad