স্তন দান করতে চান রাখি? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 September 2018

স্তন দান করতে চান রাখি?

স্তন দান করতে চান বলিউডের এই অভিনেত্রী
অভিনেত্রী রাখি সবন্ত সহৃদয় ব্যক্তিদের মতোই তাঁর অঙ্গসহ নিজের স্তন দান করতে চান। এমনটাই জানিয়ে দেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্টো। সেখানেই এ ব্যাপারে বিস্তারিত বক্তব্য রাখেন বিতর্কিত অভিনেত্রী।
ভিডিওর শুরুতেই রাখি চোখ, কিডনি, ফুসফুস যাঁরা দান করেন তাঁদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তার পরে জানান, তিনিও শরীরের কোনও বিশেষ অঙ্গ দান করতে চান।
স্বাভাবিক ভাবেই এমন অদ্ভুত পোস্ট দেখে বিস্মিত নেটিজেনরা। রাখির পোস্টের তলাতে নানা ধরনের কমেন্ট পড়তে শুরু করেছে। অনেকেই মজা পেয়েছেন। অনেকেই আবার তীব্র সমালোচনা করেছেন রাখির পোস্টটির।
তিনি জানিয়ে দেন, তিনি তাঁর স্তনযুগল দান করতে চান। তিনি বলেন, ‘‘স্তন ছাড়া আমার কাছে আর কিছু নেই দান করার মতো। তাই আমি আমার স্তনই দান করতে চাই। জানি না কে সেটা পেতে ইচ্ছুক হবেন। দেখা যাক কে পাবেন।’’
পাশাপাশি প্রশ্ন উঠেছে, স্তন দান করা কি আদৌ সম্ভব? স্তনের কোষ দান করা নিয়ে নানা মতামত রয়েছে। কিন্তু এর আগে স্তন দান করা নিয়ে তেমন কিছু শোনা যায়নি। অঙ্গদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গিয়ে রাখি হঠাৎ এমন অদ্ভুত কথা বললেন কেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। এসবই কি কেবল বিতর্ক বাঁধানোর সেই পরিচিত রাখি-সুলভ ছক মাত্র? নেটিজেনরা আপাতত সেই উত্তরই খুঁজছেন।

No comments:

Post a Comment

Post Top Ad