বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রদর্শনীর আয়োজন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 September 2018

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রদর্শনীর আয়োজন!



বৃহস্পতিবার ছিল বিশ্ব পর্যটন দিবস। তাই এদিন মালবাজার মহকুমার গাজলডোবা হাই স্কুলে পর্যটন নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছিল স্কুলের ছাত্রছাত্রীরা।

উল্লেখ্য, মালবাজার ব্লকের গাজলডোবা হাই স্কুলে প্রথম ভোকেশনাল কোর্স টুরিজম চালু হয়েছে। এই স্কুলের প্রায় ৩০ জন ছাত্রছাত্রী এই কোর্স করছে। তাই বৃহস্পতিবার স্কুলে তারা পর্যটনের বিভিন্ন মডেল তৈরি করেন এবং সেইসব নিয়েই একটি প্রদর্শনী করে। এই প্রদর্শনী দেখতে আসেন বহু মানুষেরা। এর জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সহযোগিরা করেন ছাত্রছাত্রীদের।
স্কুলের শিক্ষক আশুতোষ ঘোষ বলেন, আমাদের স্কুলের পাশেই তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের টুরিজম প্রজেক্ট ভোরের আলো। আর এই প্রজেক্ট সম্পূর্ন হয়ে গেলে এই স্কুলের ছাত্রছাত্রীরা এখানে কাজ পাবে। কারন টুরিজম কোর্স টি করা থাকলে ছাত্রছাত্রীরা কর্মসংস্থানের সুযোগ পাবে এই গাজলডোবাসহ বিভিন্ন এলাকায়।
বৃহস্পতিবার দিন তারা পর্যটনের ওপর বিভিন্ন মডেল তৈরি করে। তবে ছাত্রছাত্রীদের এই উৎসাহে খুশি শিক্ষক শিক্ষিকারাও।
স্কুলের টুরিজমের শিক্ষিকা শুমি চৌধুরি বলেন ৪ বছরের এই কোর্সে ছাত্রছাত্রীরা পাশ করতে পারলেই টুরিজমের বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ পাবে এই ছাত্রছাত্রীরা। নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এই কোর্স। তবে বৃহস্পতিবার ছাত্রছাত্রীরা খুব ভালো ভালো মডেল তৈরি করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad