প্রায় ১০০ একর জায়গা নিয়ে বিশ্বের প্রথম ভাসমান দেশ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 September 2018

প্রায় ১০০ একর জায়গা নিয়ে বিশ্বের প্রথম ভাসমান দেশ!




প্রশান্ত মহাসাগরের উপরে তাহিটির কাছে অবিশ্বাস্য মনে হলেও তৈরি হচ্ছে একটি ভাসমান দেশ।
২০২০ সালের মধ্যেই তৈরি হতে চলেছে এই ভাসমান দেশ। অস্ট্রেলিয়া থেকে মাত্র ৪৯০০মাইল দূরে এই দেশটি তৈরি হতে চলেছে। আগামী কয়েক বছরের মধ্যে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এই দেশটি। এই দেশটির মধ্যেই থাকবে হোটেল, ঘরবাড়ি, রেঁস্তোরাসহ আরো অনেক কিছু। পেপাল সংস্থাটি এই ভাসমান দেশ তৈরির কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।
এই ভাসমান দেশটি সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে আলাদাভাবে তৈরি হচ্ছে। এই দেশটি চলবে একেবারে তাদের নিজস্ব আইন-কানুন মারফত। এই ভাসমান দেশ নিয়ে মুখ খুললেন সিস্টিডিং ইনস্টিটিউট। তিনি বলেন, আগামী ২০৫০ সালের মধ্যে প্রায় হাজার খানেক ভাসমান শহর তৈরির চেষ্টা চালাচ্ছে এই সংস্থাটি৷
এই বিষয়টি নিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছেন, এই ভাসমান দেশের একেবারে নিজস্ব আইন-কানুন থাকবে। এমনকি এই দেশে একনায়কতন্ত্র বজায় থাকবে একেবারেই। ২০২০ সালের মধ্যে এই ভাসমান দেশটিতে তৈরি হতে খরচ হবে প্রায় ৬০মিলিয়ন ডলার। এই ভাসমান দেশেরের বিল্ডিংগুলো তৈরি হয়েছে বাঁশ, নারকেলের ছোবড়, কাঠ এবং প্লাস্টিক দিয়ে।
ফ্রেঞ্চ পলিনেসিয়ান সরকার গত জানুয়ারিতে এই প্ল্যানটি বাস্তবায়িত করার জন্য প্রথম সম্মতি জানিয়েছিল। প্রায় ১০০একর এলাকা নিয়ে তৈরি হতে চলেছে এই দেশটি। ১১৮টি উপত্যকসহ এই নতুন শহরটিতে ২ লক্ষ মানুষ একসঙ্গে থাকতে পারবেন।
সূত্র: কলকাতা২৪

No comments:

Post a Comment

Post Top Ad