তিন সন্তানের জন্ম দিলেন ‘বাবা’! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

তিন সন্তানের জন্ম দিলেন ‘বাবা’!




মাতৃত্ব নারীকে পূর্ণতা দেয়। সন্তানকে গর্ভে ধারণ করার এই অসীম শক্তি একজন মা ছাড়া আর কারও মধ্যে থাকে না। এমনটাই ছিল আমাদের প্রচলিত ধ্যান-ধারণা। কিন্তু সেই মাতৃত্বের খুশিতে এখন ভাগ বসাচ্ছেন পুরুষরাও!
অনেক পুরুষই বর্তমানে সন্তানের জন্ম দিতে সক্ষম হয়ে গোটা বিশ্বকেই চমকে দিয়েছেন। তাদেরই একজন যুক্তরাষ্ট্রের পুরুষ হাওয়াইয়ের ট্রেসি লিউয়ানানি লা গোনডিনো। একবার নয়, পরপর তিনবার মা হয়েছেন তিনি।
ট্রেসির জন্মটা হয়েছিলো একজন নারী হিসেবেই। কিন্তু সেই পরিচয়ে সন্তুষ্ট না থাকতে পেরে অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেছিলেন তিনি।
২০০২ সালে এই অস্ত্রোপচার হয়। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, জননাঙ্গ পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা। কিন্তু মা হওয়ার সাধ ছিল তার। তাই নিজের ‘পুরনো’ শরীর হুবহু পুরুষের মতো পরিবর্তন করলেও, নারী জননাঙ্গ অপরিবর্তিত রেখে দেন। আর পরে তার মাধ্যমেই ‘পুরুষ মা' হিসেবে সন্তানধারণ করেন তিনি।
নারী থেকে পুরুষে রূপান্তরিত থমাস বিয়ে করেন ন্যান্সিকে। এই ন্যান্সিও আবার একসময় ছিলেন পুরুষ। কিন্তু পুরুষ জননাঙ্গ কিংবা গর্ভাশয় ছিল না তার। ফলে থমাসকে মা হওয়ার জন্য শরণাপন্ন হতে হলো শুক্রাণুদাতার। তার মাধ্যমেই তিন সন্তানের জন্ম দেন থমাস।
থমাসের প্রথম সন্তান সুসানের বয়স এখন সাত। মেজো অস্টিনের বয়স চার আর ছোট মেয়ে জেনসেনের বয়স এক বছর। সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখা ‘অন্যরকম’ এই পরিবারটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বাস করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad