আসছে ‘কুচ কুচ হোতা হ্যায়-২’, কারা থাকছে এ সিনেমায়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

আসছে ‘কুচ কুচ হোতা হ্যায়-২’, কারা থাকছে এ সিনেমায়?

আসছে ‘কুচ কুচ হোতা হ্যায়-২’, কারা থাকছে এ সিনেমায়?

 
মুম্বাই, ১১ সেপ্টেম্বর- ‘কুচ কুচ হোতা হ্যায়’, ১৯৯৮ সালে মুক্তি পায় এই সিনেমাটি। মুক্তির পর বলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে তুমুল ব্যবসা সফল হয় সিনেমাটি। এতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল ও রাণী মুখার্জি।
ছবির কাহিনী ছিল তিন বন্ধুকে নিয়ে অসাধারণ গল্পের একটি ছবি। যার মধ্য দিয়ে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন করণ জোহর। এবার এক অনুষ্ঠানে সিনেমাটির সিক্যুয়াল নির্মাণের আগ্রহের কথা জানান তিনি।

কয়েক মাস আগে ঘোষিত সিক্যুয়ালে ২ তে কারা অভিনয় করবেন? সেটা জানাননি তিনি। সে সময় না জানালেও এবার জানালেন তিনি। করণ জোহর জানিয়েছেন, রণবীর কাপুর, আলিয়া ভাট ও জাহ্নবী কাপুরকে নিয়ে জনপ্রিয় এই সিনেমাটির ২য় সিক্যুয়াল নির্মাণ করতে তিনি।
সম্প্রতি ‘কলিং করণ সিজন-২’ অনুষ্ঠানে একজন শ্রোতা করণ জোহরের কাছে ২য় সিকুয়্যালের জন্য কাকে নিবেন এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, রণবীর-আলিয়া-জাহ্নবীকেই তিনটি চরিত্রের জন্য তার পছন্দ।
করণ বলেন, যদি আমি ‘কুচ কুচ হোতা হ্যায়-২’ নির্মাণ করি, তবে রণবীর-আলিয়া-জাহ্নবী কাপুরকে নেবো।
২০১২ সালে বলিউডে অভিষেক হয় আলিয়া ভাটের। করণ জোহরের পরিচালনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। আর জাহ্নবী কাপুর সম্প্রতি ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখলেন।
রণবীর কাপুর ‘এ দিল হ্যায় মুশকিল’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দাওয়ানি’ সিনেমায় প্রশংসিত হয়েছেন ।

No comments:

Post a Comment

Post Top Ad