LIVE: বনধ ঘিরে সংঘর্ষ! বেধড়ক মার বিজেপি সমর্থকদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

LIVE: বনধ ঘিরে সংঘর্ষ! বেধড়ক মার বিজেপি সমর্থকদের



চাঁদনী,পূর্ব মেদিনীপুরঃ মহিষাদলে বিজেপি মিছিল এর উপরে হামলা তৃণমূলের। একদিকে যখন বনধের সমর্থনে মিছিল করছিল বিজেপি ঠিক সেই সময় উল্টো দিক থেকে চলে আসে বনধের বিরোধিতায় করা তৃণমূলের মিছিল। এরপরে পুলিশের সামনে আচমকাই বনধ সমর্থনকারীদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।



যে বাটামে লাগানো ছিল দলীয় পতাকা তা দিয়েই তৃনমূল কর্মীরা রীতিমতো পেটাতে থাকে বনধের সমর্থনে থাকা বিজেপি নেতা কর্মীদের, এমনটাই দাবী বিজেপির। ঘটনাস্থলে তখন মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তারপরেও কিভাবে দুই মিছিল এক জায়গায় চলে এল তা পরিষ্কার নয়।
দুই পক্ষের মধ্যে বেঁধে যাওয়া উত্তাল পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খায় পুলিশ। কোনও ক্রমে যুযুধান দুই পক্ষকে সামাল দেয় পুলিশ। এই ঘটনায় বিজেপির দুই কর্মী যখন হয়েছে বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।
তবে গোটা ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি। বিজেপির এক মন্ডল সভাপতির নেতৃত্বে এই বনধের সমর্থনে মিছিলটি বেরিয়েছিল। তবে বনধকে উপেক্ষা করেই এদিন মহিষাদলের সমস্ত বাজার, অফিস, স্কুল, কলেজ স্বাভাবিক ভাবেই খোলা রয়েছে। প্রতিটি স্কুল কলেজ ও অফিসের সামনে মোতায়েন হয়েছে পুলিশ। এছাড়াও সমস্ত অফিস কাছারি খুলে রাখতে পুলিশ ক্রমাগত টহলদারী চালাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad