ইসলামপুরে সরকারি বাসে ভাংচুর করে আগুন লাগালো বিজেপি সমর্থকরা। বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের ইসলামপুর। সকাল থেকেই জেলাজুড়ে বনধের সমর্থনে পথে নামেন বিজেপি কর্মীরা। ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে লরিতে ঢিল ছুঁড়ে পথ আটকানোর চেষ্টা হয়।
এরপর ওই এলাকাতেই জাতীয় সড়কে এনবিএসটিসর বাস থামিয়ে তাতে ব্যাপক ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ইসলামপুরের কলেজ মোড়ে অপর আরেকটি সরকারি বাসে ভাংচুর চালিয়ে আগুন লাগানো হয়। তবে আগুন নেভাতে আসা দমকলের গাড়িকেও বাধা দেওয়া হয়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।

No comments:
Post a Comment