৩২ পেরোলেও নিভছে না বাগরির ভয়াবহ আগুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

৩২ পেরোলেও নিভছে না বাগরির ভয়াবহ আগুন



নিজস্ব প্রতিনিধিঃ ৩২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নিভেনি বাগরি মার্কেট। দমকলের ইঞ্জিন এখনও আগুন নেভাতে ব্যস্ত।প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি বাগরি মার্কেটের আগুন। ৪০ টিরও বেশি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সেই রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকান্ড শহরে।

কাঁকুড়গাছিতে বহুতলে বিধ্বংসী আগুন লাগে। একেবারে কাঁকুড়গাছির মোড়ের একটি বহুতলে আগুন লাগে। বহুতলের মধ্যে থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ আসে। যার ফলে তীব্র আতঙ্ক তৈরি হয়। যদিও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। যদিও কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রনে আসে আগুন। দমকল কর্মীদের অনুমান মিটার বক্স থেকেই এই আগুন লাগে। আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। যদিও দমকলকর্মীদের প্রচেষ্টায় খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন।

No comments:

Post a Comment

Post Top Ad