নিজস্ব প্রতিনিধিঃ ক্রিকেটের মত এবার রাজনীতিতেও টি-২০! হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছে। ২০১৯-এ লোকসভা নির্বাচন জিতে ক্ষমতায় অনড় থাকতে টি-২০ ফর্মুলা অবলম্বন করলেন নরেন্দ্র মোদী তথা গেরুয়া শিবির, এমনকি এই পন্থা মেনে চলতে হবে দলের কর্মীদেরও- এমন সংবাদ পাওয়া গেল এক সংবাদমাধ্যম সূত্রে।
কি এই টি-২০ ফর্মুলা? রাজনীতির ময়দানে ক্রিকেটীয় এই ফরম্যাট কেন? ওই সংবাদ মাধ্যমের সূত্রেই জানা গেল, নতুন এই নির্দেশিকা অনুসারে প্রত্যেক বিজেপি কর্মীকে অন্তত ২০ টি বাড়িতে গিয়ে সেই পরিবারের সদস্যদের সাথে কথা-বার্তা বলতে হবে, এবং বিজেপি সরকারের কৃতিত্ব, এবং সফলতা সম্পর্কে জানাতে হেব তাদের। প্রচারকার্যে চমক আন্তেই যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তা বোঝাই যাচ্ছে,এমনকি নতুন এই পন্থায় এও বলা হয়েছে, বিজেপি কর্মীরা, নির্দিষ্ট এলাকার কমপক্ষে ২০ টি বাড়িতে গিয়ে চা পান করবেন, সাথে করে নেবেন সরাসরি আলাপচারিতা।
শুধুমাত্র টি-২০ ফর্মুলা নয়, নমো অ্যাপের সাহায্যেও সাধারণ মানুষের কাছে পৌছাতে চাইছে বিজেপি।
অর্থাৎ, নতুনত্ব পদক্ষেপ ও তা প্রয়োগের একটাই কারণ, সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া।

No comments:
Post a Comment