জয়ন্ত সাহা সিটি ,আসানসোল: বহুজাতিক পিৎজা সংস্থার দোকানে শুক্রবার সকালে আগুন লাগে ।ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারে ।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । স্থানীয় লোকেরা ধোঁয়া বেরোতে দেখে দমকলকে খবর দেয় ।
জানা যাচ্ছে ওই ভবনের সার্ভার রুমে আগুন লেগেছিল । এখনও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি । ওই ভবনের এক তলায় পিৎজার দোকান , দুই ও তিন তলায় আরও অফিস রয়েছে ।

No comments:
Post a Comment