ফুটসোল ফুটবল কি ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 21 September 2018

ফুটসোল ফুটবল কি ?


ফুটসোল ফুটবল হলো ফুটবলের ই ইনডোর গেম। এই খেলা টেনিসের মতোই হার্ডকোর্টে হয়। গোলকিপার সহ প্রতি দলে ৫ জন করে খেলোয়াড় থাকে। এই খেলার সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এখানে পরিবর্তিত খেলোয়াড় দের কোন সীমাবদ্ধতা নেই। খেলায় যে কোন দল যত খুশি খেলোয়াড় পরিবর্তন করতে পারে। ফুটবলের থেকে ফুটবলের আকার অপেক্ষাকৃত ছোট হয় এবং বাউন্স ও কম থাকে। এই খেলার উৎপত্তি স্পেন ও পর্তুগাল থেকে। বর্তমানে এই খেলার জনপ্রিয়তা ব্যাপক হারে বেড়েছে। আর এই জনপ্রিয়তা বাড়ানোর পেছনে রয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। ফিফা ফুটবল বিশ্বকাপের সূচনা হয় ১৯৮৯ সালে। প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডে। সারা বিশ্বের প্রথম সারির ফুটবল দেশগুলির প্রায় সবাই এই খেলায় অংশগ্রহণ করে থাকে। ভারতে পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র, দিল্লি এবং নর্থ ইস্ট এর রাজ্যগুলিতে এই খেলার প্রচলন ইতিমধ্যেই হয়েছে। ফিফার উদ্যোগে সারা বিশ্বের বস্তি এলাকায় বসবাসকারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই হোমলেস ফুটসোল বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। এবছর এই প্রতিযোগিতার আসর বসছে ল্যাটিন আমেরিকার মেক্সিকোতে ।আগামী নভেম্বর ১৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। বিশ্বের ৪৭ টি দেশের প্রায় ৫০০ খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করছে ভারত পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলিও।

No comments:

Post a Comment

Post Top Ad