‌সংশোধনাগার পরিদর্শনে ফিরহাদ, উজ্জ্বল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

‌সংশোধনাগার পরিদর্শনে ফিরহাদ, উজ্জ্বল



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনাঃ বারুইপুরে আধুনিক মানের সংশোধনাগারের কাজ পরিদর্শনে এলেন রাজ্যের দুই মন্ত্রী। বারুইপুরের কল্যানপুর পঞ্চায়েতের টং তলায় ১৭ একর জমির উপর বিদেশি ধাঁচে বারুইপুর সংশোধনাগারের দ্রুততার সাথে ফিনিশিং টাচের কাজ চলছে। এদিন সংশোধনাগারের সেই কাজের সরেজমিনে পরিদর্শন করে অতি দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও উজ্জল বিশ্বাস। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, '‌সংশোধনাগারের কাজ প্রায় শেষের মুখে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্য সরকারের উদ্যোগে এই সংশোধনাগারটি নির্মাণ করা হচ্ছে। সংশোধনাগারে কে এম ডি এর কিছু কাজ বাকি রয়েছে। সেই কাজ পরিদর্শনের জন্যই এসেছিলাম। এই সংশোধনাগারে প্রায় ৪ হাজার সাজা প্রাপ্ত আসামী থাকার ব্যবস্থা আছে ।'‌ কারা মন্ত্রী উজ্বল বিশ্বাস জানান, কে এম ডি এর কিছু কাজ বাকি রয়েছে মূলতঃ সেই কাজ পরিদর্শন করতেই আসা।‌ খুব শীঘ্রই এই সংশোধনাগাগের উদ্বোধন হবে।' প্রসঙ্গত , কিছুদিন আগেই কারা দপ্তরের মূখ্য সচিব সহ অন্য আধিকারিকরাও এই সংশোধনাগার পরিদর্শনে এসেছিলেন। প্রশাসন সূত্রের খবর, পূজোর আগে বা পরে রাজ্যের মুখ্যমন্ত্রীই এই অত্যাধুনিক সংশোধনাগারের উদ্বোধন করবেন। ‌

No comments:

Post a Comment

Post Top Ad