ধসে আটকে হেলিকপ্টারে উদ্ধার ১০১ সিকিম পর্যটক ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

ধসে আটকে হেলিকপ্টারে উদ্ধার ১০১ সিকিম পর্যটক !



নিজস্ব প্রতিনিধিঃ সেনা হেলিকপ্টারের সাহায্যে উত্তর সিকিমের মঙ্গন, লাচুঙ্ ইত্যাদি জায়গায় থেকে উদ্ধার ১০১ জন পর্যটক । গত কয়েকদিনের বৃষ্টিতে উত্তর সিকিম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । সেতু ভেঙ্গে, সড়ক পথ ধসে গিয়ে যোগোযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে । ফলে রাজধানি গ্যাংটকের সঙ্গে উত্তর সিকিমের বিভিন্ন জায়গার সড়ক যোগোযোগ ব্যাহত হয় । ফলে আটকে পড়ে শতাধিক পর্যটক । আটকে পড়া পর্যটকদের মধ্যে অন্তঃসত্বা মহিলা থেকে বয়স্ক ও শিশুরাও ছিলেন । সিকিম প্রশাসনের অনুরোধে ওইসব পর্যটকদের উদ্ধারে রবিবার থেকেই সেনা হেলিকপ্টার নামানো হয় । বায়ুসেনা এবং ভারতীয় স্থল সেনার যৌথ সহ সহযোগিতায় উদ্ধার হয় পুজোর আগে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকরা ।

No comments:

Post a Comment

Post Top Ad